Showing posts with label computer. Show all posts
Showing posts with label computer. Show all posts

Monday, September 11, 2017

বাক্স আকৃতির পিসি

খালিদ হাসান ইমরান
গিগাবাইটের ছোট বাক্স আকৃতির ব্রিক্স পিসি দেশের বাজারে আনল প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস। জিবি বিকেআই ৩ এইচএ-৭১০০ মডেলের পিসিতে ইনটেলের সপ্তম প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর রয়েছে। আলট্রা কমপ্যাক্ট নকশার এ পিসিতে আড়াই ইঞ্চি এইচডিডি ও এসএসডি স্লট, ২টি ডিডিআর ফোর র‍্যাম স্লট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৪.২, ইনটেল ৬২০ মডেলের এইচডি গ্রাফিকস কার্ড রয়েছে।
পিসিটিতে ইউএসবি ৩.১ এবং ইউএসবি ৩.০-এর দুটি করে স্লট, এইচডিএমআই ২.০ স্লট, এইচডিএমআই প্লাস মিনি ডিসপ্লে পোর্ট আউটপুট, ইনটেল গিগাবাইট ল্যান, হেডফোন ও মাইক্রোফোন জ্যাক সুবিধাও আছে।
ছোট বাক্স আকৃতির এই পিসির দাম ২৭ হাজার ৫০০ টাকা। এর সঙ্গে তিন বছরের বিক্রয়োত্তর সেবা দেবে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তি।.

ল্যাপটপ মাত্র ১৩,৫০০ টাকা !

খালিদ হাসান ইমরান
‘আই-লাইফ’ দেশের বাজারে নতুন ল্যাপটপ কম্পিউটার এনেছে। ‘জেড এয়ার মিনি’ মডেলের এই ল্যাপটপের মনিটর ১০.৬ ইঞ্চির। এতে আছে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম। ৯০০ গ্রাম ওজনের এই ল্যাপটপে রয়েছে ২ গিগাবাইট র‍্যাম। এর তথ্য ধারণক্ষমতা ৩২ গিগাবাইট।  ল্যাপটপটি রায়ানসন কম্পিউটার্স, কম্পিউটার ভিলেজ ও স্টার টেকের সব শাখায় এবং অনলাইনে পিকাবু ওয়েবসাইটে পাওয়া যাবে। দাম ১৩ হাজার ৫০০ টাকা।